ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কারে পেলেন দুই বিজ্ঞানী

চলতি বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দুই বিজ্ঞানী। তার হলেন— বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ. সি. ম্যাকমিলান। বুধবার (৬ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটের পর নোবেল কমিটি ২০২১-এ বিজয়ী হিসেবে নাম ঘোষণা করে।


অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার পান এ দুই বিজ্ঞানী। বিরল এ আবিষ্কার ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে এবং রাসায়নিক প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতিকে আরও সবুজ বা পরিবেশ বান্ধব করেছে। বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৯৬৮ সালে জন্ম নেন। আর ডেভিড ডব্লিউ. সি. ম্যাকমিলান ১৯৬৮ সালে যুক্তরাজ্যের বেলশিলে জন্মগ্রহণ করেন।


উল্লেখ্য, ১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে এটি অন্যতম।

ads
ads
ads

Our Facebook Page

↑